Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট 

সোমবার রিটটি হাইকোর্ট বেঞ্চে কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ওঠে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে রিট হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) রিটটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ওঠে। 

ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী সংবাদমাধ্যমকে বলেন, রিটটি কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ছিল। তবে আজ ওই ক্রমিক পর্যন্ত পৌঁছায়নি। কার্যতালিকায় থাকা এর আগের বিভিন্ন মামলার শুনানির মধ্য দিয়ে আজ আদালতের কার্যক্রম শেষ হয়েছে। 

এর আগে, গত বছরের ১২ মে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। 

ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি করেন। রিটে আবেদনকারীর ঠিকানা মুন্সিগঞ্জের শ্রীনগর উল্লেখ করা হয়েছে। 

রিটের প্রার্থনায় উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১২ মের ওই প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় ১২ মের প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। 

   

About

Popular Links

x