Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস।

বাসসের প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন রুহী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।

 

   

About

Popular Links

x