Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ যাত্রী মোহাম্মদ আলী অলিকে (৩৮) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মোহাম্মদ আলী অলি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর (উজান চন্নপাড়া) গ্রামের জাহের উদ্দিনের ছেলে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় (বাংলাদেশ বিমান বাহিনীর ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট) গেটের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস থামিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, তাদের কাছে গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ আসে ইউনাইটেড পরিবহনের বাসে এক ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে যাচ্ছেন। এমন সংবাদে নয়নপুর এলাকায় (বাংলাদেশ বিমান বাহিনীর ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট) গেটের সামনে ইউনাইটেড পরিবহনে তল্লাশি করে যাত্রী মোহাম্মদ আলী অলির কাছ থেকে দুই হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

   

About

Popular Links

x