Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাগেরহাটে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারীর মরদেহের গলায় একটি দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

বাগেরহাট রামপালে ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বস্তাবন্দি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ওই নারীর বয়স ২৫-২৬ হতে পারে। এছাড়া শরীরে কোনো ক্ষত চিহ্নের দাগ পাওয়া যায়নি। তবে নারীর গলায় একটি দাগ রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ফাঁস লেগে মৃত্যু হতে পারে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রচেষ্টা চলমান রয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শনিবার সম্পন্ন হবে।

তিনি জানান, ঘটনাস্থল খুলনা-মোংলা রেললাইন ও মহাসড়কের মাঝে ফাঁকা জায়গায়। সেখানে চাষাবাদ হয়, গাছপালাও আছে। কিন্তু কোনো বসতি নেই। এমন জায়গায় একা কোনো মেয়ের যাওয়ার কথা না। পুলিশ সামগ্রিক বিষয় তদন্ত করছে।

   

About

Popular Links

x