রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান প্রবেশমুখে ও উত্তরার জসিমউদ্দিন এলাকায় মধ্যরাতে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার জানান, ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে পথচারী তিন জন সামান্য আহত হন।
এদিকে রাতে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।



মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পালানোর সময় গ্রেপ্তার ২