Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশিমপুর কারাগারে ওসি প্রদীপ ও লিয়াকত

কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে এ কারাগারে আনা হয়। কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তাদরকে এ কারাগারে আনা হয়।

জেল সুপার গিয়াস উদ্দিন জানান, কক্সবাজার জেলা আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মেজর (অব.) সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণার পর তাদরকে কক্সবাজার কারাগারে নিয়ে নির্ধারিত পোশাক পরিয়ে কনডেম সেলে রাখা হয়। সেখান থেকে তাদেরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও বুধবার রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই ঈদ-উল-আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। নিহতের চারদিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে। 

টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করা হয়। মামলার তিন নম্বর আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিতকে। 

কক্সবাজারের র‌্যাব-১৫ মামলাটির তদন্ত করে। সিনহা হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত



   

About

Popular Links

x