Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডব্লিউএইচওর অনুমোদন মিললে ১২ বছরের কম বয়সীরা টিকা পাবে

আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৬:৪৪ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিলে সরকার ১২ বছরের কম বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা শুরু করবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আসন্ন গণটিকা কার্যক্রম নিয়ে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।

বিদ্যালয়গুলো চালু হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শিগগিরই টিকা নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, “আমরা মেগা ইনোকুলেশন ড্রাইভে জনসংখ্যার ৭০% মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এরপর, আমরা দ্বিতীয় এবং বুস্টার ডোজের জন্য এই কার্যক্রম আরও জোরদার করব।”

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেগা ইনোকুলেশন ড্রাইভে ১২ বছরের বেশি বয়সী যে কেউ রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ছাড়াই করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিতে পারবেন।

যারা রেজিস্ট্রেশন ছাড়াই ভ্যাকসিন নেবেন, তাদের একটি বিশেষ কার্ড দেওয়া হবে। এই কার্ড টিকার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ নেওয়ার সময় সঙ্গে রাখতে হবে।

মেগা ড্রাইভের জন্য ১ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য দেশজুড়ে হাজার হাজার বিশেষ দল কাজ করবে বলে মন্ত্রী জানান।

   

About

Popular Links

x