Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইয়াবা নিয়ে মাদক মামলায় বন্দি আসামির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি!

নীলা নামে এক বন্দির সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গিয়েছিলেন তিনি

আপডেট : ২২ মে ২০২২, ০৮:৫৪ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে ইয়াবাসহ রুমা খাতুন সুবর্ণা (৩২) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছেন কারারক্ষীরা। তার বাড়ি যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে।

রবিবার (২২ মে) তাকে আটক করা হয় বলে ঢাকা ট্রিবিউনকে জানান কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

ওসি জানান, মাদক মামলায় কাশিমপুর মহিলা কারাগারে বন্দি নীলা নামে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুবর্ণা। কারাগারের ফটকে দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী শিউলি আক্তার ও আনোয়ারা বেগম সুবর্ণাকে তল্লাশি করলে তার পার্সের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো চারটি থলেতে ১,০৭৫টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৫,৭৬০ টাকা পাওয়া যায়।

পরে কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সুবর্ণার কাছে থাকা জব্দ ইয়াবা ও টাকা জব্দের পর তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

   

About

Popular Links

x