Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে জাম পাড়াকে কেন্দ্র করে তিন নারীকে মারধর, ভিডিও ভাইরাল

ভুক্তভোগী পরিবারের পুরুষ সদস্যরা সবাই প্রবাসে থাকেন

আপডেট : ০৪ জুন ২০২২, ০২:৩৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়বটতল এলাকায় জাম পাড়াকে কেন্দ্র করে তিন নারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তাদের মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় লোকজন আহত তিন নারীকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আহত তিনজন হলেন যোগেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি রানী দাস (৩০), মিলন চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা রানী দাস (৩২) ও কৃষ্ণ চন্দ্র দাসের স্ত্রী রীমা রানী দাস (২৭)।

ভিডিওতে দেখা যায়, তৌহিদুল ইসলাম ও আলমগীর নামের দুজন লাঠি হাতে ওই তিন নারীর  নারীকে মারধর করেন। তাদেরকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে যোগেন্দ্র চন্দ্র দাসের ভাই প্রবাসী তপন দাস মুঠোফোনে সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, তারা প্রবাসে থাকার সুবাদে জাল দলিল করে তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছেন তৌহিদুলের পরিবার। বৃহস্পতিবার দুপুরে তাদের গাছ থেকে জাম পাড়তে গেলে পরিবারের নারী সদস্যরা বাধা দিলে তৌহিদুল ও আলমগীর তাদের পিটিয়ে আহত করেন। তাদের পরিবারের পুরুষ সদস্যরা সবাই প্রবাসে থাকেন বলে জানান তিনি। 

অভিযুক্ত তৌহিদুল ইসলাম দাবি, তাদের গাছ থেকে জাম পাড়তে গেলে তিন নারী বাধা দেন। এ সময় নারীরা তাদের ওপর হামলা চালালে তারাও মারধর করেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাব উদ্দিন বলেন, “নির্যাতনের ভিডিও দেখেছি।অভিযুক্ত ব্যক্তিরা ওই নারীদের পরিবারের ওপর নানাভাবে নির্যাতন চালান।”

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আহত রিমা রানি দাস বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও নয়জনকে আসামি করে মামলা করেছেন।”

   

About

Popular Links

x