Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুসিক নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ৩

মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনা ঘটে 

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:১৭ পিএম

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবিরের তিন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করাছিল। এ সময় করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হুমায়ুন কবিরের তিন কর্নী উজ্জল, রাফি ও শাওন আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে লাটিম প্রতীকের প্রার্থী আরমানুর রহমান আরমানের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি সহিদুর রহমান জানান, “ঘটনাটা গভীর রাতের। এখনও এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।”

   

About

Popular Links

x