অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভুক্তভোগী মারুফা বেগম মেরীর ছেলে ছেলে আহমদ আব্দুর রাফি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন।
পরে ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- হাসপাতালের সার্জারি ইউনিট-১ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. নাদিম আহম্মেদ, ডা.তানিয়া ও ডা.আরাফাত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩ ডিসেম্বর পিত্তথলি অপসারণের জন্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের অধীনে হাসপাতালে ভর্তি হন মারুফা বেগম মেরী।
মামলার নথি থেকে জানা যায়, গত ৩ ডিসেম্বর পিত্তথলি অপসারণের জন্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের অধীনে হাসপাতালে ভর্তি হন মারুফা বেগম মেরী। ১৮ ডিসেম্বর তার একটি অস্ত্রোপচার হয়। কিন্তু চিকিৎসকরা কোনোভাবে তার অন্ত্রে ছিদ্র তৈরি করে বিষয়টি পুরোপুরি লুকিয়ে রাখেন।
অস্ত্রোপচারের পরে খোলা ক্ষতের কারণে মারুফার অন্ত্রে একটি সংক্রমণ ছড়িয়ে পড়ে, যার ফলে প্রচণ্ড জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হন তিনি। পরে অভিযুক্ত চিকিৎসকরা তাদের ভুল স্বীকার করে ২ জানুয়ারি নিজ খরচে তাকে দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য নিয়ে যান।
অপারেশনের ২৪ ঘণ্টা পর গত ৩ জানুয়ারি আইসিইউ থেকে তাকে কেবিনে দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার আইসিইউতে রাখা হয়। গত ৪ জানুয়ারি মারুফা বেগম মারা যান।



