Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পলক: এক কোটি প্রবাসী বছরে দেশে ২২ বিলিয়ন ডলার পাঠান

পলক বলেন, প্রবাসীদের অধিকাংশই শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, বিদেশে সম্মানজনক কর্মসংস্থান। সেই লক্ষ্যে দেশে-উপযুক্ত দক্ষতা অর্জনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৫:২৮ পিএম

দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থেকে প্রতি বছর বাংলাদেশে ২২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, “প্রবাসীদের অধিকাংশই শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, বিদেশে সম্মানজনক কর্মসংস্থান। সেই লক্ষ্যে দেশে-উপযুক্ত দক্ষতা অর্জনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।”

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে নাটোরের সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “২০৪১ সালে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত, স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ার জন্য দরকার স্মার্ট সিটিজেন। আজকে যারা তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রী তারাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তরুণরাই আগামী দিনে এমপি, মন্ত্রী, ডিসি হবে। ওই লক্ষ্য পূরণের জন্য আজকের শিক্ষার্থীদের প্রয়োজন সুশিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করা।”

জুনাইদ আহমেদ পলক বলেন, “সব কারিগরি প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জন করে যদি বিদেশে যাওয়া যায় তবে সেদেশে ডলার আয়ের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি দেশর উন্নতিও করা সম্ভব।”

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান এবং সিংড়া মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

   

About

Popular Links

x