Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে সাত গুণ

মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪% এবং নারী ৩৬%

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম

দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই বছরের জুন মাসের তুলনায় চলমান জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, “গত মাসের তুলনায় এই মাসে আমাদের রোগী সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪% এবং নারী ৩৬%। এছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।”

ঢাকায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি বলেও জানান তিনি।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৮৪৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ৫৫৯ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ২০৭ জন। ঢাকায় ২১ হাজার ৫৬০ এবং ঢাকার বাইরে ১৫ হাজার ৬৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

   

About

Popular Links

x