Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীপু মনির দায়িত্বে এবার সমাজকল্যাণ

এবার শিক্ষামন্ত্রী হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম

নতুন মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। এর আগের মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এবার শিক্ষামন্ত্রী হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি আগের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।

গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রী কারা হচ্ছেন তাদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিষয়টি জানানো হয়। বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১ লাখ ৬ হাজার ৫৬৬ ভোটে বিজয়ী হন।

   

About

Popular Links

x