দুর্ঘটনা ও যানবাহনের আধিক্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে মন্থর গতি দেখা দিয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত মহাসড়কে কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন।
এ অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আরোহীদের।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, সকাল পৌনে ৭টার দিকে কামাক্ষার মোড় এলাকায় সড়কে ট্রাক-কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের মাঝে চলে আসায় যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকে পড়ে বহু গাড়ি। সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল ফের শুরু হয়।



