Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পারিবারিক অনুষ্ঠানে ‘মদ্যপান’, গাজীপুরে গৃহবধূর মৃত্যু

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ২০ জুন ২০২৪, ০৬:৫৬ পিএম

গাজীপুরের গাছা থানা এলাকায় পারিবারিক গেট-টুগেদার অনুষ্ঠানে মদ পান করে অসুস্থ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম ঈশিতা রানী মণ্ডল (২৪)।

বুধবার (২০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার।

তিনি বলেন, “গাছা থানা পুলিশের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পুরো বিষয়টি গাজীপুরের গাছা থানা তদন্ত করছে।”

গাছা থানা সূত্রে জানা গেছে, ১৭ জুন পারিবারিক অনুষ্ঠানে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন ঈশিতা। ১৮ জুন বিকেলে স্বজনরা তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাত ৯টার দিকে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়।”

গাজীপুরের গাছা উপজেলার জামর মল্লিক গ্রামের বিপ্লব মল্লিকের স্ত্রী ঈশিতা রানী মণ্ডল। তার বাবার নাম প্রদীপ চন্দ্র মণ্ডল। দুই মেয়ের জননী ছিলেন তিনি। তার স্বামী স্টেশনারি ব্যবসায়ী।

   

About

Popular Links

x