Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে তরুণ নিহত

নিহত তরুণের নাম জুবায়ের উদ্দীন বাবু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুবায়ের উদ্দিন বাবু চান্দগাঁও থানার চাইল্যাতলি কাজিরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক সুমন বড়ুয়া বলেন, “পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।”

এ সময় দুই জন ছুরিকাঘাতে আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের উদ্দীন বাবু মারা যান।

   

About

Popular Links

x