Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাড়া নিয়ে তর্ক, শিক্ষার্থীকে ফেলে দেওয়ায় ৩০ বাস আটকালো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম

অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভিআইপি পরিবহণের একটি বাসের হেল্পারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবহণের ৩০টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বাসগুলো আটক করে কলেজের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে রাখেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তার পা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, “আমি আজিমপুর থেকে কলেজে আসার উদ্দেশ্যে ভিআইপি বাসে উঠি। নামার সময় অর্ধেক ভাড়া দিলে চাইলে হেল্পার আমার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে বাস থেকে নামার সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পা ও হাতে আমি আঘাতপ্রাপ্ত হই। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছি।”

ভিআইপি পরিবহণের এক বাসচালক বলেন, “কোন বাসের সঙ্গে ঝামেলা হয়েছে জানি না। শুনেছি এক ছাত্রকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিয়েছে হেল্পার। তাই ছাত্ররা বাসগুলো আটক করেছে।”

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “আমরা বিষয়টি জেনেছি। নিউমার্কেট থানাকে জানিয়েছি। বিষয়টি নিউমার্কেট থানা কর্তৃপক্ষ দেখছে। তবে শিক্ষার্থীদের নিজেদের হাতে বিচার তুলে নেওয়া ঠিক নয়।”

   

About

Popular Links

x