Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩

গতকাল দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস দিতে গিয়ে লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

ময়মনসিংহ নগরের একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে তৎক্ষণাৎ এক প্রাইভেট কার চালকের মৃত্যুর পর এবার চিকিৎসারত অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে মৃতের বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

নিহত ৩ জন হলেন- সদর উপজেলার কিসমত গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে প্রাইভেটকার চালক হিমেল মুন্সী (২৭) ও রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (২৯) ও তোফাজ্জল মিয়া (৪৫)।

তিনি বলেন, “গতরাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আনা হয়েছিল। এর মধ্যে তোফাজ্জল মিয়া একজনের মৃত্যু হয়। অন্যান্য চিকিৎসারত ৪ জনের মধ্যে কামরুল হাসান, তোফাজ্জল হোসেনের অবস্থা আশংকাজনক। সুমি আক্তার ও আব্দুল মালেকসহ সবার অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেফার্ড করা হয়েছে।”

এদিকে ফিলিং স্টেশনে লিকেজ হওয়া গ্যাসবাহী গাড়ি থেকে এখনো গ্যাস নির্গত হচ্ছে। এটা ঠিক করতে আরও ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নগরের বাইপাস এলাকার আজাদ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের সারি তৈরি হয়েছিল। এ সময় একটি অটোরিকশায় গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

   

About

Popular Links

x