Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগ কর্মী সন্দেহে দুই নারীকে মারধর, পুলিশে সোপর্দ

গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে দুই নারীকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপির কর্মীরা।

রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায়। সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা সেখানে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এক পর্যায়ে বেলা ৩টার পর আওয়ামী লীগের নারী কর্মী সন্দেহে দুই নারীকে আটক করেন বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথমে তাদের মারধর করা হয়। পরে পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু কোনো উত্তর না দিলে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ছাড়াও সকাল থেকে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও যুবদলের কর্মীরা।

   

About

Popular Links

x