Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

এবার ফেনীর বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের এলইডি স্ক্রীনে ভেসে ওঠেছে ‘‘আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা’’। এটি প্রকাশ পাওয়ার পর থেকে এ লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। 

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াটার দিকে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে ফেনীর বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের এলইডি স্ক্রীনে ভেসে ওঠে ‘‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’’ এমন একটি লেখা। এটি দেখার পরই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র-জনতা বড় মসজিদের সামনে অবস্থান নিতে শুরু করেন। এসময় এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা উপস্থিত ছাত্র-জনতারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর আগে বিক্ষুব্ধ জনতারা সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এখনও বিশৃঙ্খলা করার পাঁয়তারা করছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন তারা ধর্মীয় বিশৃঙ্খলা তৈরির অপতৎপরতা শুরু করেছে। জনগণ আর কখনোই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এ বাংলার মাটিতে জায়গা দেবে না।”

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সচেষ্ট রয়েছি।”

   

About

Popular Links

x