Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

যান চলাচল বন্ধ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম

রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন সাবেক বিডিআর সদস্য এবং নিহত পরিবারের স্বজনেরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে সকাল থেকে তারা বিভিন্ন দাবিতে শহিদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে।

তাদের দাবি, বিগত সরকারের “নীল নকশা”য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।

একইসঙ্গে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫শে ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।

   

About

Popular Links

x