Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডাকাতি করতে এসে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৭

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতিসহ গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

এর আগে সোমবার রাতে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মান্দা উপজেলার চকজামদই মুচিপাড়া এলাকার শরিফুল ইসলাম পচা (২৯), একই এলাকার তারেক হোসেন (২৬), বনসেতর এলাকার সোলাইমান আলী (৩৮), গৌড়রা বৌদ্দপুর এলাকার সাগর হেসেন (১৯), বন্দীপুর এলাকার রুবেল সরদার (২৮), নিয়ামতপুর উপজেলার রিপন আলী (৩০) ও মহাদেবপুর উপজেলার সাগর হেসেন (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “গত ৯ ডিসেম্বর রাতে মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের একটি বাড়িতে একটি ডাকাত দল প্রবেশ করে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, নগদ টাকা ডাকাতির সময় তারা গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে বাড়ি থেকে একটু দূরে ফাঁকা মাঠে নিয়ে গণধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে এলাকাবাসীর সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে।”

পুলিশ সুপার আরও বলেন, “এ ঘটনায় থানায় একটি মামলা হলে জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চালায়। একপর্যায়ে সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে প্রেরণ করা হলে তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।”

   

About

Popular Links

x