Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডি ৩২ নম্বরে নারীকে মারধর

মারধরের শিকার ওই নারী বলছিলেন ‘আপার বাড়ি ভাঙতেছ’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়ির সামনে এক নারীকে মারধর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। মারধরের শিকার হওয়ার আগে ওই নারী বলছিলেন “আপার বাড়ি ভাঙতেছে”।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী মারধরের শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্তও ভাঙচুর অব্যাহত ছিল। এসময় এক নারী বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে।

এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় মারধর। তাকে মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী “মাইরেন না, মাইরেন না ভাই” বলে চিৎকার করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ১০/১২ জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে। 

   

About

Popular Links

x