Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই সন্তানেকে বিষ পানে হত্যার পর বাবার আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় তার দুই শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর বাবা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩২) তার দুই সন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের পরিবার জানায়, রউফ দম্পতির প্রায়ই ঝগড়া হতো। গত দিন আগে গৃহবধূ দুই মেয়েকে রেখে এক বছরের শিশুকে নিয়ে বাবারবাড়ি চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে রাতে আব্দুর রউফ তার দুই শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। এ সময় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা জানান, অবস্থার অবনতি ঘটলে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন আব্দুর রউফও মারা যায়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

   

About

Popular Links

x