Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে উন্মুক্ত করেছে জেলা প্রশাসন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার “মেঘের রাজ্য” খ্যাত সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠানো মো. সাইদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সভায় আজ দুপুর থেকে সাজেকে পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের অবকাশ ম্যানুয়েল রিসোর্টসহ আশেপাশের এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে ১৪৫টি রিসোর্ট-দোকান-বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি বলে জানান হোটেল-মোটেল মালিক ব্যবসায়ীরা।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছেন, সাজেকে আগুন লেগে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে প্রায় ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, “আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে।”

   

About

Popular Links

x