Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

তামিমের অসুস্থতায় বিসিবির বোর্ডসভা স্থগিত

তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১২:২৭ পিএম

সাভারে বিকেএসপি মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

সোমবার (২৪ মার্চ) মাঠে নামার পর বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় বোর্ডের পরিচালকবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। তবে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়ায় বিসিবির কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ডসভা স্থগিত করা হলো। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

জানা গেছে, বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।

এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গেছে, তামিমের ঢাকায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছিল। বিকেএসপির মাঠে হেলিকপ্টারও নামানো হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x