Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাহফুজকে বোতল ছুঁড়ে মারা জবি শিক্ষার্থী ডিবি কার্যালয়ে

জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষার্থীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:৪৩ পিএম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হুসনাইনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, “জিজ্ঞাসাবাদ শেষে ইশতিয়াক হুসনাইনকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চার দফা দাবিতে ১৪ মে থেকে আন্দোলন করছেন। আন্দোলনের মধ্যে ওইদিন বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে গেলে উত্তেজনার এক পর্যায়ে একজন শিক্ষার্থী তার দিকে পানির বোতল ছুঁড়ে মারেন।

পরে অভিযুক্ত শিক্ষার্থী ইমতিয়াজ হুসাইনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত হলেও প্রশাসনের দমনমূলক আচরণ তারা মেনে নেবেন না।

 

   

About

Popular Links

x