Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরীবাগে ডিবির অভিযানে ৩৪৭ মোবাইল ফোন জব্দ

এসব মোবাইলের বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানা গেছে

আপডেট : ২০ মে ২০২৫, ০৩:০৫ পিএম

রাজধানী ঢাকার পরীবাগে অভিযান চালিয়ে চোরাচালানের ৩৪৭টি মোবাইল ফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নাফিস আহমেদ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মোবাইলের বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ মে) দুপুরে তাকে পরীবাগ এলাকার মোতালেব প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ ৩৪৭টি চোরাচালানের মোবাইল ফোন জব্দ করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

ডিবি-সাইবার বিভাগ সূত্রে জানিয়েছে, পরীবাগ এলাকায় ভারত থেকে অবৈধপথে চোরাচালানের বিপুলসংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে বলে তারা জানতে পারেন। পরে ডিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে দুপুর ১টা ৫৫ মিনিটে মোতালেব টাওয়ার এলাকায় একটি প্রাইভেটকার থেকে চোরাচালানের ৩৪৭টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন আনলোড করার সময় নাফিসকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যান।

ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস স্বীকার করেছে, তিনি একটি সক্রিয় চোরাচালানকারী চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও গ্যাজেট চোরাচালানের সঙ্গে জড়িত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য চক্র সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

   

About

Popular Links

x