Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধুর মৃত্যু

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০১ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম

মাগুরায় ওভারটেক করার সময় বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১ জুন) বিকেল ৫টার দিকে পৌরসভার আবালপুর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মাগুরা সদর উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের সাজিম মোল্লা (২০), হাজিপুর পশ্চিমপাড়ার রবিন মিয়া (১৮) এবং শালিখা উপজেলার গজদুর্বা গ্রামের জিসান ইসলাম (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ৩ জন বন্ধু। তাদের মধ্যে সাজিম ও জিসান মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা মাগুরা শহর থেকে টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বাসকে পেছন থেকে ওভারটেক করার সময় সামনে থাকা আরেক বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় মরদেহগুলো সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে ছিল। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলটিও একদম দুমড়েমুচড়ে গেছে।

মাগুরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থ মজুমদার বলেন, “বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠের সামনে মহাসড়কে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। মোটরসাইকেলটি মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর বাসটি ঝিনাইদহ থেকে মাগুরার দিকে আসছিল। মোটরসাইকেলটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় একজনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় উনিও মারা যান।”

   

About

Popular Links

x