Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘পাওনা টাকা না পেয়ে’ শ্বশুরকে গাছে বেঁধে পেটালেন জামাই

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৩:১৪ পিএম

রাজবাড়ীর পাংশায় উপজেলায় “পাওনা টাকা না পেয়ে” শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।

বৃহস্প‌তিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। পাশাপাশি এ ঘটনায় জ‌ড়িত থাকার অভিযোগে বাবা ও দুই ছেলেকে আটক করা হয়েছে।

নির্যাতনের শিকার সাইদুল প্রামানিক (৪৫) ওই এলাকার বা‌সিন্দা। আটক দুইজন হ‌লেন- মো. মিজান মণ্ডল ও তার দুই ছেলে মো. দাউদ মণ্ডল এবং মো. নাজমুল মণ্ডল।

স্থানীয়‌দের বরা‌তে ওসি সালাউদ্দিন বলেন, “জামাই ও শ্বশুরের বা‌ড়ি একই গ্রা‌মে। জমি লিজ দেওয়ার কথা বলে সাইদুল তার জামাই দাউদের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন। প‌রে জমি দিতে না পারায় টাকা ফেরত চান দাউদ। তবে এর জন্য এক মাস সময় নেন সাইদুল। কিন্তু ছয় বছ‌রেও টাকা ফেরত দেননি তি‌নি। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিচার-সালিশ করেও কোনো সুরাহা হয়নি।”

সকা‌লে সাইদুলকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ। পরে খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল থেকে সাইদুলকে উদ্ধার ক‌রে। এছাড়া জামাইসহ তিনজনকে আটক করেছে পু‌লিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সালাউদ্দিন।

   

About

Popular Links

x