Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে স্টেশনটিতে ওঠানামা করতে পারবেন যাত্রীরা

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:১১ এএম

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে ট্রেন থামবে না। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ঢাবি এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার বিকেল পাঁচটা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত শুধু আগামীকালের জন্যই নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকলে মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ডিএমটিসিএল।

   

About

Popular Links

x