Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদেশ ভ্রমণ বাড়ায় কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে ২৩৩%

চলতি বছরের মে মাসে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ৩৫৬ কোটি টাকা, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এটি গত বছরের তুলনায় ২৩৩% বেশি

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

বিদেশে ভ্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের মে মাসে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ৩৫৬ কোটি টাকা, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এটি গত বছরের তুলনায় ২৩৩% বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে মতে, ২০২২ সালের এপ্রিলে লেনদেনের পরিমাণ ছিল ২৪১ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, কার্ডের মাধ্যমে অধিক পরিমাণ অর্থের লেনদেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চলমান চাপকে আরও বাড়িয়ে দিয়েছে।

ডলারের ব্যয় কমাতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি কর্মীদের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমদানিতে বাড়তি ব্যয় ও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন চাপের মুখে পড়েছে।

তিনি বলেন, কার্ডের মাধ্যমে ব্যয় বৃদ্ধিও চলমান চাপ বাড়াতে ভূমিকা রেখেছে।

২০২২ সালে আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৮২.৪৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৬% বেশি। যেখানে রেমিট্যান্স আসার পরিমাণ ১৫% কমে ২১.০৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

এই পরিস্থিতিতে ৩ আগস্ট পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ৩৯.৬৬ বিলিয়ন ডলার, যা গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৪৬.১৫ বিলিয়ন ডলার।

এছাড়া, আন্তঃব্যাংক প্লাটফর্মে টাকার বিনিময় হার ৮ আগস্ট প্রতি ডলারের দাঁড়িয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা। যা এক বছর আগে ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।

   

About

Popular Links

x