Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:১০ পিএম

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম “হইচই”-এ আসছে গত ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা “বনলতা এক্সপ্রেস”।  

শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করে। সেখানে লেখা ছিল, ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচই-তে।

গত ঈদ-উল-ফিতরে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের “কিছুক্ষণ” উপন্যাস অবলম্বনে এবং তানিম নূরের পরিচালনায় “বনলতা এক্সপ্রেস” মুক্তি পায়। দেশে, আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি ব্যাপক প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য কুড়িয়েছে। সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ।

তারকাবহুল এই সিনেমায় রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। বুড়িগঙ্গা টকিজ, ডোপ প্রোডাকশন ও হইচই স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির ওটিটি মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি।

   

About

Popular Links

x