Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

আতিফ আসলামের কনসার্ট কবে, কোথায়, যা জানা গেলো

গত বছরের ১৩ ডিসেম্বর এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

 আগামী ২৪ জুলাই ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৫টা থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে শুরু হবে তার কনসার্ট। 

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্টটি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হবে। বিকেল ৫টায় শুরু হওয়া সংগীতানুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, “হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।”

 গত বছরের ১৩ ডিসেম্বর এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

   

About

Popular Links

x