Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ‘ফেরেশতে’ 

ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ফেরেশতে’র প্রদর্শনী হয়ে গেল ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে উপস্থিত ছিলেন জয়া আহসান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা “ফেরেশতে”।

এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবেও দেখানো হলো “ফেরেশতে”।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেটি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত “ফেরেশতে”। এ সিনেমার সহপ্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

ফজর চলচ্চিত্র উৎসবে “ফেরেশতে”র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক এবং রিকিতা নন্দিনী শিমু।

এছাড়াও প্রদর্শনীতে ছিলেন “ফেরেশতে”র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।

বাংলাদেশে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। ওপার বাংলায় তিনবার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি।

   

About

Popular Links

x