বাবা-মা নাম রেখেছিলেন ফারজানা ইয়াসমিন কলি। তবে রুপালী জগতে পা রেখে তিনি হয়ে গেছেন সামিরা খান মাহি। আর এই নামেই পেয়েছেন পরিচিতি এবং জনপ্রিয়তা।
ছোট পর্দার তুমুল জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নাটকের শুটিংয়ে। সামনে ভ্যালেন্টাইন ডে, তারপরেই ঈদ। এই দুটি উৎসবেই দেখা যাবে সামিরা খান মমাহি অভিনীত নাটক।
নাটকের শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই গত ৭ ফেব্রুয়ারি এই অভিনেত্রী পালন করলেন জন্মদিন।
জন্মদিনে বন্ধু-পরিবার এবং শুটিং ইউনিটের সঙ্গে কেক কাটার ছবিও ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মাহি। ভক্তরাও তাদের প্রিয় অভিনেত্রী জানিয়েছেন শুভেচ্ছা-শুভকামনা।
এদিকে জন্মদিনের দুদিন পর রবিবার (৯ ফেব্রুয়ারি) ফেসবুকে আরেকটি ছবি পোস্ট করেছেন সামিরা খান মাহি। ছবিতে দেখা গেছে নিজের হাতে চামচে করে সামিরা মাহিকে খাওয়াচ্ছেন জনপ্রিয় রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে সামিরা খান মাহি লিখেছেন, “বার্থডে বলে কথা! ধন্যবাদ কেকা ফেরদৌসী আপুকে আমার বার্থডে আরও স্পেশাল বানানোর জন্য।”
অর্থাৎ, ছবিটি দুদিন পরে পোস্ট করলেও এটি নিশ্চিত যে; জন্মদিনে মাহিকে নিজের স্পেশাল কোনো রেসিপি খাইয়েছে কেকা ফেরদৌসী।
তবে রেসিপিটি আসলে কী ছিল সেটি জানা যায়নি। সেটি না জানা গেলেও খেয়ে সামিরা মাহি যে বেজায় খুশি তা তার অভিভ্যক্তি এবং ফেসবুক পোস্ট দেখেই বোঝা গেছে।



