Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, যে অনুরোধ জানালেন হানিফ সংকেত

‘দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে’

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শোক বার্তা দেন।

ফেসবুক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, ‘‘আমি স্তব্ধ, বাক্‌রুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতোপূর্বে ঘটেনি।’’

সবার প্রতি অনুরোধ জানিয়ে হানিফ সংকেত আরও লিখেছেন, ‘‘কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক, এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।’’

 

 

   

About

Popular Links

x