Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

অতিরিক্ত লবণকে না বলুন আজই

অতিরিক্ত লবণ খাওয়া কতটুকু স্বাস্থ্যকর? আমাদের অনেক খাবারের মাধ্যমেই শরীরে অতিরিক্ত লবণ প্রবেশ করে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৪২ পিএম

প্রাত্যহিক জীবনে লবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন খাদ্যবস্তু সংরক্ষণের মূল উপাদান লবণ। এছাড়া সুষ্ঠু দৈহিক গঠনেও এর প্রয়োজনীয়তা রয়েছে। খুব কম লবণ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু অতিরিক্ত লবণ খাওয়া কতটুকু স্বাস্থ্যকর? আমাদের অনেক খাবারের মাধ্যমেই শরীরে অতিরিক্ত লবণ প্রবেশ করে। 

আসুন জেনে নেই অতিরিক্ত লবণ খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে-

কিডনি রোগ: লবণ শরীরে পানি ধরে রাখে। অতিরিক্ত লবণ খেলে কিডনির ওপর বেশ চাপ পড়ে কারণ কিডনি শরীরে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর শরীরে অতিরিক্ত পানি ধমনীর ওপর চাপ ফেলে। ফলে কিডনিতে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে।

উচ্চ রক্তচাপ: আমরা জানি উচ্চ রক্তচাপের রোগীকে অতিরিক্ত লবণ খেতে নিষেধ করা হয়। কারণ অতিরিক্ত লবণ রক্তে মিশে শরীরে পানি ধরে রেখে। এই বাড়তি পানির জন্য শরীরে রক্তের চাপ বেড়ে যায়। রক্তচাপ হলো আমাদের হৃদপিণ্ড তার ধমনীতে রক্ত সরবরাহ করতে কতটুকু কাজ করছে তার পরিমাপ। শরীরে লবণের মাত্রা বেশি হলে ধমনীর ছোট ছোট পেশি ঘন ও শক্তিশালি হয়ে ওঠে। ফলে ভেতরে জায়গা কমে গিয়ে রক্তচাপ বেড়ে অনেক সময় মৃত্যু হয়।

হার্ট অ্যাটাক: আগেই বলা হয়েছে যে, উচ্চ রক্তচাপ অনেক সময় মৃত্যুর কারণ। অনেক বেশি লবণ খেলে রক্তনালী সরু হয়ে যায়। ফলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে বুকে প্রচণ্ড ব্যাথা অনুভূত হয়। লবণ কম খেলে এই ঝুঁকি অনেকটাই কমে যায়।

মস্তিকে ক্ষতি: অতিরিক্ত রক্তচাপ মস্তিস্কের ধমনীতেও ক্ষতি করে। আমাদের কোষ পর্যাপ্ত অক্সিজেন না পেলে কাজ করা বন্ধ করে দেয়। এভাবে অনেক সময় স্ট্রোক হতে পারে। এক্ষেত্রে রক্তচলাচল বন্ধ হয়ে গিয়ে মস্তিষ্কের বিশেষ অংশ অচল হয়ে যায়।

ক্যানসার: অতিরিক্ত লবণ গ্রহনের ফলে পাকস্থলির ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। সাধারণত লবণ জাতীয় খাদ্যে মানুষ বেশ মুটিয়ে যায়। তাই খাওয়ার সময় অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করতে হবে।

   

About

Popular Links

x