Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিনে ২ বার রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর

অনেকেই ভাতের বদলে রুটির ওপর বেশি ভরসা রাখেন। তবে অনেকের মনে শঙ্কা জাগে যে দুই বেলা রুটি খাওয়া আদৌও কি স্বাস্থ্যের জন্য ভালো

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম

আজকাল সবাই বেশ স্বাস্থ্য সচেতন। অনেকেই ভাতের বদলে আটার রুটির ওপর বেশি ভরসা রাখেন। এমনকি অনেকে তো দুইবেলা রুটি খান। তবে অনেকের মনে শঙ্কা জাগে যে দুই বেলা রুটি খাওয়া আদৌও কি স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক।

রুটির পুষ্টিগুণ

আমাদের শরীরে শক্তির জোগান দেয় কার্বোহাইড্রেট। আর রুটি হলো এমনই একটি খাবার যেখানে কার্বোহাইড্রেট রয়েছে ভরপুর। তাই শরীরে এনার্জির ঘাটতি দূর করতে নিয়মিত রুটি খাওয়া যেতে পারে। শুধু তাই নয়, এতে রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, বি৯, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, সোডিয়ামের মতো জরুরি ভিটামিন ও খনিজ। তাই দেহে পুষ্টির অভাব মেটাতে চাইলেও নিয়মিত এই খাবার খেতেই হবে।

দিনে ২ বার রুটি খাওয়া যায় কিনা?

পুষ্টিবিদদের মতে, দিনে দুবেলা আটার রুটি খাওয়া যেতে পারে। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। উল্টে দিনে ২ বার রুটি খেলে একাধিক উপকার পাওয়া যেতে পারে। যেমন- ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও নিয়মিত রুটি খেলে খুব সহজেই ওজন কমানো যায়। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দূর হয়।

গ্যাসট্রিকের সমস্যায় রুটি নয়

আমাদের মধ্যে অনেকেরই রুটিতে মজুত গ্লুটেন সহ্য হয় না। তাই তারা রুটি খেলেই গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যার ফাঁদে পড়েন। কিছু কিছু ক্ষেত্রে তাদের পিছু নেয় বমি। এমন সমস্যা থাকা সাপেক্ষে প্রতিদিন রুটি না খেয়ে পাতে জায়গা করে দিন ভাত, ওটসের মতো খাবারকে।

ভাত খাওয়ার নিষেধ নেই

বাঙালিদের মধ্যে অনেকেই ভাতকে স্বাস্থ্যের শত্রু বলে মনে করেন। তবে এই ধারণার কিন্তু কোনো অর্থ নেই। বরং ভাত খেলেও শরীর থাকে সুস্থ সবল। তাই নিয়মিত রুটি খাওয়ার পাশাপাশি ভাতের ওপরও রাখতে পারেন আস্থা।

তবে যেকোনো প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

   

About

Popular Links

x