Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিদিন কোন ধরনের খাবার খেলে কোলেস্টেরল কমবে?

রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে শরীরে দেখা দেয় নানা ধরনের রোগ

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

অলস জীবনযাপনই বাড়াচ্ছে দেহের অতিরিক্ত ওজন। ওবেসিটির হাত ধরে দেহে বাসা বাঁধছে উচ্চমাত্রার কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে শরীরে হানা দেয় হৃদরোগও।

খাওয়া-দাওয়ার জন্যই দেহে খারাপ বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ে। বেশি করে ভাজাপোড়া, ফাস্ট ফুড খাবার খেলে ওজন ও কোলেস্টেরল বাড়ে। কোলেস্টেরলের সমস্যা এড়াতে হলে বিশেষ নজর দিতে হবে ডায়েটে।

যে ধরনের খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে

স্বাস্থ্যকর ফ্যাট

ফ্যাট মানেই খারাপ, এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ফ্যাটও শরীরের জন্য দরকার। তবে স্বাস্থ্যকর ফ্যাট বেছে নেওয়াটাই হলো আসল চ্যালেঞ্জ। ভাজাপোড়া খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা খাওয়া উচিত নয়। অ্যাভোকাডো, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েলের মতো খাবারে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। রান্নায় এই ধরনের তেল ব্যবহার করলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও দানাশস্য রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ওজন কমায়। এমনকী রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে।

ডাল

মুগ, মুসুর, ছোলা- যেকোনো ডালই স্বাস্থ্যের জন্য উপকারী। উদ্ভিজ্জ প্রোটিনের খোঁজে থাকলে ডাল খুব ভালো বিকল্প। তাছাড়া ডালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। কোলেস্টেরল কমাতে এবং পেট ভরানোর জন্য প্রতিদিন ডাল খেতে পারেন।

বাদাম ও বীজ

আমন্ড, আখরোট, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, কুমড়োর দানা ইত্যাদি বাদাম ও বীজ প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন। এই সব খাবারের মধ্যে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বাদাম ও বীজ খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি একাধিক রোগের ঝুঁকিও এড়ানো যায়। 

ফল ও সবজি

সব ধরনের শাকসবজি, ফল স্বাস্থ্যের জন্য উপকারী। শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমায়। তাছাড়া শাকসবজি ও ফল মানেই পুষ্টিতে ভরপুর। যখন বাজারে যে শাকসবজি, শাক ও ফল পাওয়া যাবে, সেগুলো খান। এই সব খাবার প্রতিদিন খেলে সুস্থ থাকবেন এবং একাধিক রোগের ঝুঁকি এড়াতে পারবেন।

   

About

Popular Links

x