সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্যের রানির আসনে থাকা কুইন এলিজাবেথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ খবর জানায় বাকিংহাম প্যালেস।
বিবৃতিতে বলা হয়, আজ বিকেলে বালমোরালে রানি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এলিজাবেথের মৃত্যুতে তার বড় ছেলে চার্লস (৭৩) রাজার মর্যাদা পাবেন। তিনি হবেন যুক্তরাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী এবং অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের মতো ১৪টি দেশের হেড অব স্টেট।



