Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেনিয়ার আল শাবাবের হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত

পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসাবে বর্ণনা করেছে, যা তারা সাধারণত সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠীর ক্ষেত্রে ব্যবহার করে

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম

কেনিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের শিরচ্ছেদ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোমালিয়া সীমান্তবর্তী লামু কাউন্টির জুহুদি এবং সালামা গ্রামে হামলাটি ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহত পাঁচজনের মধ্যে একজন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রও ছিল বলে জানায় একজন স্থানীয় বাসিন্দা হাসান আবদুল। তিনি বলেন, “যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সবাইকে গলা কেটে এবং কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছে।”

পুলিশ জানায়, একজন ৬০ বছর বয়সী ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তার গলা কেটে ফেলা হয়, এ ছাড়া তার ঘরের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। একইভাবে আরও তিনজনকে হত্যা করা হয় এবং পঞ্চম জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসাবে বর্ণনা করেছে, যা তারা সাধারণত সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠীর ক্ষেত্রে ব্যবহার করে।

সোমালিয়ার সাথে কেনিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত লামু গ্রামটিতে আল-শাবাবের যোদ্ধারা প্রায়শই হামলা চালায় যাতে কেনিয়াকে সোমালিয়া থেকে সৈন্য প্রত্যাহারের জন্য চাপ দেওয়া যায়।

এর আগে গত ১৪ জুন, আল-শাবাবের সন্দেহভাজন হামলায় কেনিয়ার আটজন পুলিশ কর্মকর্তা নিহত হন। সে সময় পুলিশ জানায়, তাদের গাড়িটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করা হয়।

   

About

Popular Links

x