হাস্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মান্যায়ম জেলায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কে ভেঙ্কন্না নামের এক যুবক তার মায়ের কাছে অর্থ চায়। কিন্তু তার মা তাকে কোনো অর্থ দিতে রাজি হননি। মায়ের ধারণা, ছেলেকে অর্থ দিলেই দে মাদক কিনবে। অর্থ না পেয়ে রাগ করে খুঁটি বেয়ে উঠে তারের ওপর শুয়ে পড়েন কে ভেঙ্কন্না। তখনো তিনি মাতাল ছিলেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই যুবককে বিদ্যুতের তারের ওপর শুয়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন উৎসুক মানুষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয়রা প্রথমে ওই যুবককে মাতাল অবস্থায় বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠতে দেখেন। তখন তারা তাকে নামানোর চেষ্টা করেন। উপস্থিত মানুষের বারবার অনুরোধ সত্ত্বেও ওই যুবক খুঁটি বেয়ে ওপরে উঠতে থাকেন। এক পর্যায়ে বাসিন্দারা দ্রুত লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন।
এরপর ওই যুবক খুঁটির একেবারে শীর্ষে ওঠে কিছুক্ষণ বসে থাকেন। এরপরই তিনি বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়েন। বিদ্যুৎ সঞ্চালন চালু থাকলে হয়তো ওই ব্যক্তির ভাগ্যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেত।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, মূলত ইংরেজি নতুন বছর উদযাপনের সময় আরও মদ খাওয়ার জন্য ওই ব্যক্তি তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন। অর্থ না পেয়ে ভেঙ্কন্নার এই কাণ্ড ঘটান। ঘটনার সময় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের আশঙ্কা ছিল, তিনি হয়তো বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে যাবেন। অবশ্য গ্রামবাসীরা বারবার ডাকাডাকি করার পর তিনি বৈদ্যুতিক খুঁটি থেকে নেমে আসেন।
మద్యం మత్తులో కరెంట్ తీగలపై పడుకున్నాడు
— Telugu Scribe (@TeluguScribe) December 31, 2024
మన్యం జిల్లా పాలకొండ మండలం ఎం.సింగిపురంలో గ్రామస్థులను హడలెత్తించిన ఓ తాగుబోతు
మద్యం మత్తులో కరెంటు స్తంభంపైకి ఎక్కుతుండటంతో చూసిన పలువురు వెంటనే ట్రాన్స్ ఫార్మర్ ఆపేశారు
అతను ఆగకుండా పైకి వెళ్లి ఏకంగా విద్యుత్ తీగలపైనే పడుకున్నాడు.… pic.twitter.com/0p7xLgvEm6
পুলিশ বলছে, অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে এসেছেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।



