Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মাকালু’ আরোহণ করতে গিয়ে নেপালে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিযানের আয়োজক সংস্থা হিমালয়ান গাইডস

আপডেট : ০৫ মে ২০২৫, ০৫:৫৩ পিএম

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত নেপালের মাকালু আরোহণ করতে গিয়ে এক মার্কিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তার নাম আলেকজান্ডার প্যানকো (৩৯)।

রবিবার (৪ মে) দিবাগত রাতে ৮,৪৮৫ মিটার উচ্চতার পর্বত মাকালুর ক্যাম্প-টু তে তিনি মারা যান।

সোমবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিযানের আয়োজক সংস্থা হিমালয়ান গাইডস।

মাকালু থেকে তার মরদেহ নামানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন হিমালয়ান গাইডসের ব্যবস্থাপনা পরিচালক ঈশ্বরী প্যাডেল। তিনি বলেন, “আলেকজান্ডার প্যানকো মাকালু পর্বতের ক্যাম্প-টু তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

অন্যান্য পর্বতারোহীদের বরাতে ঈশ্বরী প্যাডেল জানান, ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী ক্যাম্প-টু তে বিশ্রাম নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হযন। এরপর তিনি মারা যান।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আলেকজান্ডার প্যানকো যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত লুড়ি চিলড্রেনস হাসপাতালের পেডিয়াট্রিক ব্লাড ক্যান্সার প্রোগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য মাকালু আরোহণের চেষ্টা করছিলেন। সফলভাবে আরোহণের পর নামার সময় অস্ট্রিয়ান এই পর্বতারোহীর মৃত্যু হয়।

বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৮টিই রয়েছে নেপালে। যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে। প্রতি বছরের বসন্ত এবং শরৎকাল এসব পর্বত আরোহণের মৌসুম। চলতি মৌসুমে ৫০০ জন পর্বতারোহীকে অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ২১৪টি এভারেস্টের জন্য।

   

About

Popular Links

x