Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৫টি মোবাইল ফোন উদ্ধার করলো ৯ এপিবিএন, চট্টগ্রামের সাইবার টিম

ফোনগুলোর বিষয়ে দেশের বিভিন্ন থানায় জিডি করা হয়েছিল

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম

দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম।

গত ১২ অক্টোবর মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান। হারানো মোবাইল ফোন উদ্ধার, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও মানবপাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে ফোনগুলো উদ্ধার করে এপিবিএন।

ফোনগুলোর বিষয়ে দেশের বিভিন্ন থানায় জিডি করা হয়েছিল।

এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত বছরের ডিসেম্বর থেকে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, মানবপাচারবিরোধী অভিযান শুরু করে। এ পর্যন্ত সুনামের সাথে এ কাজ করে আসছে। ভবিষ্যতেও ৯ এপিবিএন এর সাইবার অপরাধ, জঙ্গি দমন ও মানবপাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

   

About

Popular Links

x