Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চালকুমড়োর ইলিশ ভাজা দিয়ে স্বাদে আনুন ভিন্নতা

ইলিশ দিয়েই হোক স্বাদবদল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

“মাছে ভাতে” পরিচিত বাঙালির কাছে সবচেয়ে প্রিয় মাছ নিঃসন্দেহে ইলিশ। বাজারে চলছে ইলিশের ভরা মৌসুম। যদিও দাম একটু বেশি তারপরও ইলিশের স্বাদের প্রতি মানুষের আকর্ষণের শেষ নেই।

ইলিশ ভাজি, পাতলা ঝোল, ভাপা ইলিশ নানাভাবেই রান্না হয় এই মাছটি। তবে যারা ইলিশ দিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন তাদের জন্য বেশ ভালো বিকল্প হতে পারে চালকুমড়ো-ইলিশ ভাজা। এতে ইলিশের স্বাদে আসবে ভিন্নতা।

চলুন, জেনে নেওয়া যাক চালকুমড়োর ইলিশ ভাজার রেসিপি-

উপকরণ

  • ইলিশ: ২৫০ গ্রাম (কাঁটা ছাড়ানো)
  • চালকুমড়ো: ৮ টুকরো (সামান্য ভাপিয়ে নেওয়া)
  • পেঁয়াজ কুচি: ৩-৪ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি: ১ টেবিল চামচ
  • সরিষা বাটা: ৩ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো: ১ চা চামচ
  • ময়দা: আধা কাপ
  • কর্ন ফ্লাওয়ার: আধা কাপ
  • কালোজিরা: আধা চা চামচ
  • ডিম: ১ টি
  • লবন: স্বাদ অনুযায়ী
  • চিনি: স্বাদ অনুযায়ী
  • তেল: পরিমাণ মতো

প্রণালী

অল্প লবন এবং হলুদ দিয়ে ইলিশ ভাপিয়ে নিন। এরপর সাবধানে কাঁটা ছাড়িয়ে নিন। এবার ময়দা, কর্ন ফ্লাওয়ারের সঙ্গে লবন, চিনি, ডিম আর কালোজিরা দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন।

এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা শরিচ কুঁচি, লবন, হলুদ দিয়ে ভেজে নিন। তারপর সরিষা বাটা দিয়ে নাড়াচাড়া করুন।

খানিক ক্ষণ পর মাছ মিশিয়ে নেড়েচেড়ে নিন। তারপর পুর তৈরি করুন। এবার ভাপানো চালকুমড়োর মাঝখানে পুর দিয়ে ময়দার মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চালকুমড়ো-ইলিশ ভাজা। পাবেন ইলিশের স্বাদের ভিন্নতা।

   

About

Popular Links

x