Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ প্রপোজ ডে: পছন্দের মানুষকে ভালোবাসার কথা জানাতে পারেন যেভাবে

এইদিনে চাইলে পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাবও দিতে পারেন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস। এসব দিবসের তালিকায় রয়েছে “প্রপোজ ডে”। ভালোবাসা দিবস সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ ফেব্রুয়ারির ৮ তারিখ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়।

এইদিনে চাইলে পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলতে পারেন। কিন্তু ভাবছেন কীভাবে প্রস্তাবটি দেবেন? চিন্তার কোনো কারণ নেই! আজ আপানাদের জন্য রয়েছে প্রিয় মানুষটিকে প্রপোজ করার বিশেষ কিছু কৌশল। চলুন এবার সেসব কৌশল জেনে নেওয়া যাক-

স্মৃতিচারণের মাঝে প্রপোজ

আপনার এবং আপনার সঙ্গীর স্মৃতিগুলির একটি সংগ্রহ তৈরি করুন। তা হতে পারে কোনো ছবি বা অন্য যেকোনো স্মৃতি। এরপর তা সুন্দরভাবে একটি বাক্সের ভেতরে রাখুন। প্রতিটি ছবির পিছনে একটি নোট লিখুন এবং সর্বশেষ নোটটিতে তাকে প্রপোজ করে ফেলুন।

প্রেমের কবিতা

আপনার ভালোবাসার মানুষটি যদি সাহিত্যিপ্রেমী একজন হয়ে থাকে তবে এই কৌশল আপনার জন্য খুব কার্যকরী হবে। তাকে নিয়ে একটি কবিতা বা ছোট গল্প তৈরি করুন। আপনি যদি লেখক না হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই। একটি পুরানো বইয়ের ভেতরে রাখুন, একটি চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভেতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচন্ড অবাক ও খুশি হয়ে উঠবে।

ভালবাসার গান গেয়ে প্রপোজ

ভালবাসা প্রকাশের অন্যতম সেরা উপায় একটি প্রেমের গান গাওয়ার মাধ্যমে। বিশেষ করে যদি আপনি নিজে লিখেছেন এমন একটি গান গেয়ে তাকে প্রপোজ করেন, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আপনার গলা যতই বেসুরা হক না কেন, ৪টি লাইন তার জন্য গেয়ে উঠলে সে প্রচন্ড স্পেশাল বোধ করবে।

অনলাইন প্রপোজ

আপনারা যদি এমন যুগল হয়ে থাকেন যারা প্রযুক্তি পছন্দ করে কিংবা দুইজনে আলাদা আলাদা শহর বা দেশে বসবাস করছেন তবে এই পদ্ধতিতে প্রপোজ করতে পারেন। তাকে প্রস্তাব দেওয়ার জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করুন। ওয়েবসাইটটির মাধ্যমে ভালোবাসার বা বিয়ের প্রস্তাবটি দিয়ে ফেলুন।

এভাবেই মনের কথাটি নানা ভাবে প্রকাশ করে প্রপোজ করে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষটিকে। তবে এমন কিছুই করবেন না যাতে করে করে সে বিব্রতবোধ করে।

   

About

Popular Links

x