Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেমিকাকে উপহার দেওয়ার আগে জেনে নিন কোন রংয়ের টেডির কী অর্থ

১০ ফেব্রুয়ারি সারাবিশ্বে উদযাপিত হয় ‘টেডি ডে’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস। এসব দিবসের তালিকায় রয়েছে “টেডি ডে”। ভালোবাসা দিবস সপ্তাহের চতুর্থ দিন ফেব্রুয়ারির ১০ তারিখ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়।

এই দিনটিতে সবাই তাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করার জন্য প্রিয় মানুষটিকে উপহার হিসেবে টেডি বিয়ার বা টেডি ভালুক জাতীয় নরম তুলতুলে পুতুল দেয়।

নরম এবং তুলতুলে টেডি বেয়ার উপহার দেওয়ার মাধ্যমে সঙ্গীর প্রতি প্রকৃত অনুভূতি জানাতে সারাবিশ্বে টেডি ডে উদযাপিত হয়।

রোমান্টিক অনুভূতির সর্বোত্তম অভিব্যক্তি প্রকাশ করার পাশাপাশি টেডি বিয়ার আপনার সঙ্গীকে ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে রাখবে। আপনি যখন তাদের থেকে দূরে থাকবেন তখন তারা আপনার স্মৃতি হিসেবে টেডি বেয়ারটিকে কাছে টেনে নিতে পারবে।

ছেলদের তুলনায় সাধারণত মেয়েরা টেডি বেয়ার বেশি পছন্দ করে। তাই, প্রেয়সীর মন পেতে ছোট্ট নরম-তুলতুলে টেডির কোনো জুড়ি নেই। আবার প্রেমিকাদেরও যেন অনেকটাই শিশু হয়ে যাওয়ার দিন এটি। কিন্তু আজকের এই বিশেষ দিনে কী রংয়ের টেডি দেবেন প্রেয়সীকে, বুঝতে পারছেন না?

তবে জেনে নিন কোন রংয়ের টেডির কী অর্থ? তবে খুব সহজেই পেয়ে যাবেন প্রেয়সীর মন।

  • লাল টেডি আবেগ এবং ভালোবাসার প্রতিনিধিত্ব করে। আপনার ও আপনার প্রিয় মানুষটির সংযোগের মানসিক তীব্রতা বাড়ানোর জন্য লাল টেডি দেওয়া হয়।
  • নীল টেডি গভীরতা, শক্তি, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি বোঝায়। এটি বোঝায়, আপনার ভালোবাসা সত্যিই শক্তিশালী এবং আপনি আপনার সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
  • গোলাপি টেডি আপনার প্রস্তাবের সম্মতি বোঝায়। বোঝায় যে সে আপনাকে ভালোবাসে এবং আপনার আবেগকে সম্মান করে।
  • সবুজ টেডি আপনার প্রিয়জনের সঙ্গে গভীর সংযোগ এবং তাদের জন্য অপেক্ষা করার ইচ্ছার প্রতীক।
  • কমলা টেডি সুখ, আশা এবং আলোর প্রতীক। যদি আপনাকে একটি কমলা টেডি দেওয়া হয় তাহলে আপনার সম্পর্কে আশার আলো অনেক বেশি।

তাহলে, মন জয় করতে প্রিয়জনকে তার প্রিয় রংয়ের টেডি বিয়ার দিন এবং আপনার বিশেষ মানুষটির সঙ্গে এই দিনটি উপভোগ করুন।

   

About

Popular Links

x