Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

কমলালেবু দিয়ে কাতলা মাছ রান্না করেছেন কখনো? জেনে নিন রেসিপি

মাছের ঝোলে অসাধারণ স্বাদ এনে দিতে দিতে পারে কমলালেবু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

বাজার থেকে এসেছে কাতলা মাছ! তা দিয়ে ঝোল, বা ভুনার বাইরে নতুন কিছ করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সহায়ক হতে পারে কমলালেবু। সাধারণ মাছের ঝোলে অসাধারণ স্বাদ এনে দিতে পারে কমলালেবু। চলুন জেনে নিই রন্ধন প্রণালী-

উপকরণ

  • কাতলা মাছ: ৪-৫ টুকরো
  • হলুদগুঁড়ো: ১ টেবিল চামচ
  • আদাবাটা: ১ চা চামচ
  • ধনেগুঁড়ো: ১ চা চামচ
  • লবন ও চিনি: স্বাদমতো
  • কমলালেবুর রস: ১ কাপ
  • কমলালেবুর শাঁস: আধা কাপ
  • সাদা তেল: পরিমাণমতো
  • কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
  • জিরা: আধ চা চামচ
  • তেজপাতা: ১টি
  • শুকনো মরিচের গুঁড়া: সামান্য পরিমাণ
  • শুকনো মরিচ: ২টি
  • গোলমরিচ: আধা চা চামচ
  • এলাচ: ১টি
  • দারচিনি: ১ টুকরো

 প্রণালী

  • প্রথমে লবন-হলুদ মাখিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে।
  • ছোট একটি বাটিতে আদাবাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবন, চিনি আর পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে আলাদা করে রেখে দিন।
  • এবার কড়াইয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে গুলে রাখা মশলার মিশ্রণটি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  • মশলা থেকে তেল ছেড়ে এলে গরম পানি ঢেলে দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন।
  • এবার মিনিট পাঁচেক পর মাছের ঝোলে কমলালেবুর রস আর শাঁস দিয়ে দিন। সব শেষে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে চুলা বন্ধ করে দিন।

গরম ভাতের সঙ্গে গরম গরম কমলার কাতলা আপনাকে নিয়ে যাবে স্বাদের অন্য দুনিয়ায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

   

About

Popular Links

x